ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছেন

ads

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রোববার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর বিষয়টি অফিশিয়ালি ঘোষণা করা হয়। এর আগে ভোর ৫টায় বেলভিউ হাসাপতালে পৌঁছান সৌমিত্রকন্যা পৌলমী বোস। শনিবার (১৪ নভেম্বর) থেকে রোববার (১৫ নভেম্বর) সকালে আরও অবনতি হয় অভিনেতার শরীরের।


চিকিৎসকরা জানিয়েছিলেন, চেতনা নেই সৌমিত্রের। অর্থাৎ হাল ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরাও। ডা. অরিন্দম কর আগেই জানিয়েছিলেন, বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে তার অবস্থা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল।

ads
ads
ads

Our Facebook Page